ঢাকাSaturday , 30 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পপি নয়, কেয়া

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ২০০১ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান চিত্রনায়িকা কেয়া। সিনেমায় তার বিপরীতে রিয়াজ ও আমিন খান অভিনয় করেন। সিনেমার পাশাপাশি বেশকিছু বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে কাজ করেও আলোড়ন সৃষ্টি করেন এই নায়িকা।
দীর্ঘদিন ধরে কেয়া চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন। সম্প্রতি তিনি ‘ইয়েস ম্যাডাম’ নামে নতুন চলচ্চিত্রে অভিনয়ের ঘোষণা দিয়েছেন। রকিবুল আলম রকিব পরিচালিত এই সিনেমায় ‘কুলি’খ্যাত চিত্রনায়িকা পপির কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত পপির স্থলাভিষিক্ত হচ্ছেন কেয়া।
দীর্ঘ ৪ বছর পর ‘ইয়েস ম্যাডাম’র মাধ্যমে বিরতি ভাঙছেন কেয়া। সিনেমায় তাকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। আসছে ২০ ডিসেম্বর থেকে শুটিং শুরু হবে বলে জানান এর পরিচালক। এতে খল চরিত্রে অভিনয় করছেন অমিত হাসান। কেয়ার নায়ক কে হবেন তা এখনও চূড়ান্ত হয়নি।
কেয়া সবশেষ ২০১৫ সালে ‘ব্ল্যাকমানি’ সিনেমায় অভিনয় করেন। সাফি উদ্দিন সাফি পরিচালিত এই সিনেমায় কেয়ার বিপরীতে অভিনয় করেন সাইমন সাদিক। সিনেমাটি প্রযোজনা করেন ফরমান আলী।