ঢাকাSaturday , 30 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জায়েদ খানের ‘ভালোবাসা সত্যি নয়’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ‘স্বপ্নের বাসর’, ‘দাদীমা’, ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’, ‘পিতার আসন’, ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমার নির্মাতা এফ আই মানিক। দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন। এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন ‘ভালোবাসা সত্যি নয়’।
এই সিনেমায় নায়ক হিসেবে থাকছেন চিত্রনায়ক জায়েদ খান। আগামীকাল বিএফডিসিতে সিনেমার মহরত অনুষ্ঠিত হবে। নায়িকা কে থাকছেন তা এখনই জানাতে চাচ্ছেন না এই নির্মাতা।
এ প্রসঙ্গে চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘এফ আই মানিক গুণী নির্মাতা। তিনি বেশ কিছু জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন। এবার তার সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি সবার দৃষ্টি কাড়বে। আগামীকাল মহরতের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’
জায়েদ খান পরপর দু’বার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। গত দুই বছরে মাত্র একটি সিনেমার কাজ করেছেন তিনি। তার ‘বাহাদুরী’ সিনেমার শুটিং শেষ। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।