ঢাকাSaturday , 30 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার ওয়ার্নারের ডাবল সেঞ্চুরি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ডাবল সেঞ্চুরির পর ডেভিড ওয়ার্নারের ‘ট্রেডমার্ক’ উদযাপন
আগের টেস্টে সুযোগ হাতছাড়া করেছিলেন। ডেভিড ওয়ার্নার এবার আর ভুল করলেন না। অস্ট্রেলিয়া ওপেনার তুলে নিলেন দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি।
অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে দিবারাত্রির টেস্টের দ্বিতীয় দিন শনিবার ডাবল সেঞ্চুরি করেছেন ওয়ার্নার।
দিন শুরু করেছিলেন আগের দিনের ১৬৮ রান নিয়ে। মাইলফলকে পৌঁছাতে বাঁহাতি ব্যাটসম্যানের লেগেছে মাত্র পৌনে এক ঘণ্টা।
একই ওভারে দুইরকম স্বাদ পেয়েছেন ওয়ার্নার ও মার্নাস লাবুশেন। নতুন বলে আক্রমণে ফিরে লাবুশেনকে ফিরিয়ে ৩৬১ রানের রেকর্ড দ্বিতীয় উইকেট জুটি ভাঙেন শাহিন শাহ আফ্রিদি।
লাবুশেন ডাবলের সুযোগ হাতছাড়া করেছেন আবার। আগের টেস্টে আউট হয়েছিলেন ১৮৫ রানে। এবার করেছেন ১৬২। ওয়ার্নার আগের টেস্টে করেছিলেন ১৫৪। এবার তিনি আর ভুল করেননি।
আফ্রিদির ওই ওভারেই ডাবলের স্বাদ পান ওয়ার্নার। দুই রান নিয়ে পৌঁছে যান ১৯৯-এ। এরপর আফ্রিদিকে লেগ সাইডে ঠেলে সিঙ্গেল নিয়ে পূর্ণ করেন ডাবল, ২৬০ বলে।
মাইলফলক ছোঁয়ার পরই ওয়ার্নারের সেই ‘ট্রেডমার্ক’ উদযাপন। এক হাতে ব্যাট, আরেক হাতে হেলমেট নিয়ে দুহাত উঁচিয়ে অভিনন্দনের জবাব। সঙ্গে চিরচেনা সেই লাফ।
টেস্টে ওয়ার্নারের এটি দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ২০১৫ সালে পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ২৫৩ রান।