ঢাকাFriday , 29 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১ ডিসেম্বরের মধ্যে জাবি খোলার দাবি, উপাচার্যের না!

Link Copied!

সাভার প্রতিনিধি : আগামী ১ ডিসেম্বরের মধ্যে ‘যেকোন উপায়ে’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলার দাবি জানিয়েছেন ‘সাধারণ শিক্ষার্থীরা’। তবে ডিসেম্বরের এক তারিখের মধ্যে ক্যাম্পাস খুলতে পারবেন না বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
২৮ নভেম্বর দুপুরে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সাথে দেখা করে এ দাবি জানান সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একদল শিক্ষার্থী।
উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের কাছে লেখা আবেদনপত্রে শিক্ষার্থীরা উল্লেখ করেন, গত পাঁচ নভেম্বরে উপাচার্যের বাসভবন অবরোধ ও অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে সিন্ডিকেটের এক জরুরী সভায় হল বন্ধ করে দেওয়া হয়। এই সিদ্ধান্ত কোন ভাবেই সাধারণ শিক্ষার্থীদের উপাকারে আসেনাই। বরং বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার ফলে শিক্ষার্থীরা সেশনজটের আশঙ্কায় রয়েছে, ক্লাস পরীক্ষা বন্ধ, রেজাল্ট আটকে থাকায় চাকুরির আবেদন করতে পারছেন না, লাইব্রেরী বন্ধ থাকায় কোন প্রস্তুতি নেওয়া যাচ্ছে না এবং টিউশনি চলে যাচ্ছে।
এদিকে এই পরিস্থিতির দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্দোলনকারী উভয়ের বলে দাবি করেন এসব ‘সাধারণ শিক্ষার্থীরা’।
এসময় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের কাছে আগামী ১ ডিসেম্বরের মধ্যে একাডেমি ও প্রশাসনিক কার্যক্রম সচল করা এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে বাধাগ্রস্থ করতে পারে এমন কোন কার্যক্রম না নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্দোলনকারীদের কাছে দাবি জানান শিক্ষার্থীরা।
আবেদনপত্র নেওয়ার পর উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম শিক্ষার্থীদের বলেন, ‘তোমাদের আবেদন গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। তবে এক তারিখ আমরা পারবো না। এখানে সরকারের অভিমত প্রয়োজন। তারা একটা তদন্ত করছেন। তবে যতদ্রুত সম্ভব আমরা চেষ্টা করবো।’
এসময় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম শিক্ষার্থীদেরকে ধৈর্য্য ধরার আহ্বান জানান।
শিক্ষার্থীদের সাথে আলাপকালে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, হল প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, ‘অন্যায়ের বিরুদ্ধে ও উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর’-এর সমন্বয়ক অধ্যাপক এ এ মামুন প্রমুখ।