ঢাকাTuesday , 26 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌরভের কাছে ভাজ্জির আর্জি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি মাঠের ক্রিকেটে দুর্দান্ত করছে ভারত। সদ্যই বাংলাদেশকে দুই টেস্টে স্রেফ গুঁড়িয়ে দিয়েছে। বিরাট কোহলির ভারত প্রথম দল হিসেবে টানা চার টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের বিশ্ব রেকর্ড গড়েছে। তবে দল ভালো করলেও নির্বাচক কমিটি নিয়ে সন্তুষ্ট নন দেশটির সাবেক ক্রিকেটাররা।
সম্প্রতি সাবেক দুই ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ার ও যুবরাজ সিংহ নির্বাচক কমিটির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। দেশটির অন্যতম সেরা স্পিনার হরভজন সিং এবার আরও এক ধাপ এগিয়ে। নির্বাচক কমিটিরই পরিবর্তন চান তিনি। এজন্য বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির কাছে আবেদন জানিয়েছেন ভাজ্জি।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে নেওয়া হয়েছিল কিপার-ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে। তবে তিন ম্যাচের একটিতেও তিনি একাদশে সুযোগ পাননি। কোনো ম্যাচ না খেলেই দল থেকে বাদ পড়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি তাকে।
নির্বাচকদের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি কংগ্রেসের সাংসদ শশী তারুর। নিজের হতাশা প্রকাশ করে তিনি টুইট করেন, ‘কোনো সুযোগ না পেয়ে সঞ্জু স্যামসনের বাদ পড়াটা অত্যন্ত হতাশাজনক। তিনটি টি-টোয়েন্টিতে পানি টানতে দেখা গেছে ওকে। ওর ব্যাটিং নাকি হৃদয়ের পরীক্ষা নেওয়া হলো?’
শশী তারুরের সেই টুইটে রিটুইট করে হরভজন লিখেছেন, ‘আমার মনে হয়, তারা (নির্বাচক) ওর হৃদয়ের পরীক্ষা নিয়েছে। নির্বাচক কমিটি পরিবর্তনের দরকার রয়েছে। এখানে অভিজ্ঞ লোকজন দরকার। আশা করি, দাদা (সৌরভ) ব্যাপারটা দেখবেন।’
নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ ভারতের হয়ে খেলেছেন ছয়টি টেস্ট ও ১৭টি ওয়ানডে। কমিটির অন্য সদস্যরা হলেন দেবাং গান্ধী, যতীন পারাঞ্জপে, সরনদীপ সিং ও গগণ খোদা।
স্যামসন চলমান সৈয়দ মুশতাক আলী ট্রফি জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে কেরালার হয়ে চার ম্যাচে করেছেন ১১২ রান। ২৫ বছর বয়সি ব্যাটসম্যান ভারতের হয়ে তার একমাত্র টি-টোয়েন্টি খেলেছেন ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে।