ঢাকাTuesday , 26 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তামিল সিনেমায় উত্তাপ ছড়াবেন রাইমা

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতীয় সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। ১৯৯৯ সালে হিন্দি ভাষার ‘গডমাদার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। তারপর তেলেগু ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।
এবার তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে রাইমা সেনের। ‘অগ্নি সিরাগুগাল’ সিনেমার মাধ্যমে অভিষেক হবে মুনমুন কন্যার। সিনেমাটির একটি পোস্টার প্রকাশিত হয়েছে। এতে সাহসী দৃশ্যে দেখা যাচ্ছে রাইমাকে। গল্পে রাইমার চরিত্রে নাম স্মিতা।
এতে রাইমার বিপরীতে অভিনয় করবেন অরুণ বিজয়। এটি পরিচালনা করবেন নবীন। এছাড়াও অভিনয় করবেন—বিজয় অ্যান্টনি, আকসারা হাসান প্রমুখ। তাদের চরিত্রও প্রকাশ্যে এসেছে। সিনেমাটি প্রযোজনা করবেন প্রকাশ রাজ। তাকেও একটি চরিত্রে দেখা যাবে।
অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমার শুটিং কলকাতা ও চেন্নাইয়ে হবে। এছাড়া মস্কো ও কাজাকিস্তানেও দৃশ্যধারণের কাজ হবে।