ঢাকাTuesday , 26 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালমান ভাই চূড়ান্ত সিদ্ধান্ত নেন

Link Copied!

বিনোদন ডেস্ক : সালমান খান অভিনীত পরবর্তী সিনেমা দাবাং-থ্রি। এই সিনেমার সংগীত পরিচালনা করছেন সাজিদ-ওয়াজিদ জুটি।
এক সাক্ষাৎকারে সাজিদ আলী খান বলেন, সংগীতের বিষয়ে পুরো টিম নানা কৌশল ভেবে থাকেন। কিন্তু সালমান ভাই চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এই ব্যাপারে তার বেশ ভালো ধারণা রয়েছে। নিজস্ব ব্যক্তিত্ব সিনেমার গানে নিয়ে আসার কৌশলটি তার জানা। সিনেমার কোন জায়গায় কোন গানটি ভালো মানাবে এ বিষয়ে তিনি আমাদের পরামর্শ দিয়ে থাকেন।
সম্প্রতি ইউটিউবে দাবাং-থ্রি সিনেমার অডিও গান প্রকাশিত হয়েছে। ভিডিও গানের পূর্বে অডিও গান প্রকাশের এই কৌশল নিয়ে তিনি বলেন, আমরা মনে করেছিলাম গানগুলো ফ্লপ হবে অথবা আশানুরূপ সাড়া পাবে না। কিন্তু সালমান হেসেছিলেন এবং তার আইডিয়াগুলো জানিয়েছিলেন এবং তা কাজেও লেগেছে। আমরা তার কৌশল মেনেই গানগুলো প্রকাশ করার সিদ্ধান্ত নিই। কারণ গান নিয়ে আমাদের আত্মবিশ্বাস ছিল এবং বুঝতে পারছিলাম প্রকাশের পর সাড়া ফেলবে। গানের মাধ্যমে দাবাং থ্রি সিনেমার বিষয়ে দর্শকদের ধারণা দেয়ার কৌশলটি অসাধারণ মনে হয়েছে।
এই সিনেমা পরিচালনা করছেন প্রভুদেবা। সালমান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— সোনাক্ষী সিনহা, কিচা সুদীপ, আরবাজ খান, মাহি গিল প্রমুখ। এর মাধ্যমে বলিউডে পা রাখছেন নির্মাতা-অভিনেতা মহেশ মাঞ্জরেকরের মেয়ে সাঈ মাঞ্জরেকর। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে দাবাং-থ্রি।