ঢাকাSunday , 24 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাম চরণ-আলিয়ার রোমান্স

Link Copied!

বিনোদন ডেস্ক : বাহুবলি সিনেমাখ্যাত পরিচালক এস এস রাজামৌলি। তার পরবর্তী সিনেমা ট্রিপল আর। সিনেমাটির একটি গানে রোমান্স করবেন রাম চরণ ও আলিয়া ভাট।
জানা গেছে, হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে এই গানের শুটিং হবে। বর্তমানে পুরোদমে এর প্রস্তুতি চলছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো দক্ষিণী অভিনেতার সঙ্গে গানের তালে নাচতে দেখা যাবে আলিয়াকে। এছাড়া তাদের রসায়ন দেখার জন্য দর্শকরাও অধির আগ্রহে অপেক্ষা করছেন।
ট্রিপল আর সিনেমার প্রেক্ষাপট ১৯২০ সাল। কমারাস ভীমা (জুনিয়র এনটিআর) ও আলুরি সীতারামা রাজু (রাম চরণ) নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে সিনেমার গল্প তৈরি। এতে রাম চরণ ও আলিয়া ভাট ছাড়াও আরো অভিনয় করছেন— জুনিয়র এনটিআর, অজয় দেবগন প্রমুখ। পাশাপাশি রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডির মতো হলিউড তারকাকেও এই সিনেমায় দেখা যাবে।
সিনেমাটির বাজেট ৩৫০-৪০০ কোটি রুপি। চারটি ভাষায় সিনেমাটির শুটিং চলছে। তবে দশটির বেশি ভাষায় এটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা। সিনেমার ৭০ শতাংশ কাজ শেষে হয়েছে। আগামী বছরের শুরুতে বাকি কাজ শেষ হবে। ২০২০ সালের ৩০ জুলাই সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।