ঢাকাSunday , 24 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিগুয়েন ভোলালেন রোনালদোর অভাব

Link Copied!

স্পোর্টস ডেস্ক : হাঁটুর সমস্যায় ভুগছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার আবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচ অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। তাই জুভেন্টাসের কোচ মাউরিজিও সারি ঝুঁকি নেননি রোনালদোকে নিয়ে। আটলান্টার বিপক্ষে শনিবার রাতের ম্যাচে পর্তুগীজ সুপারস্টারকে মাঠে নামাননি। রোনালদোর অবর্তমানে আটলান্টার মাঠে শুরুতে পিছিয়ে পড়েছিল জুভেন্টাস। কিন্তু গঞ্জালো হিগুয়েন জোড়া গোল করে শেষ পর্যন্ত তুরিনের ওল্ড লেডিদের ৩-১ ব্যবধানের জয় উপহার দিয়েছেন।
ঘরের মাঠে প্রথমার্ধে পেনাল্টি পেয়েছিল আটলান্টা। কিন্তু তাদের মুসা বরোউ মিস করেন পেনাল্টি। তাতে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথম ৪৫ মিনিট। বিরতির পর ফিরেই (৫৬ মিনিটে) আটলান্টাকে এগিয়ে নেন রবিন গোসেন্স। কিন্তু শেষ ১৬ মিনিটে জুভেন্টাস ৩ গোল করে জয় ছিনিয়ে নেয়। তার মধ্যে দুটি গোল করেন অভিজ্ঞ হিগুয়েন। একটি করেন পাওলো দিবালা। ৭৪ মিনিটে প্রথম ও ৮২ মিনিটে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন তারকা। আর (৯০+২) মিনিটে পাওলো দিবালা গোল করে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন।
এই জয়ের ফলে ১৩ ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে জুভেন্টাস। সমান ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে আটলান্টা রয়েছে ষষ্ঠ স্থানে।