ঢাকাThursday , 21 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইডেনে বাংলাদেশ-ভারত ম্যাচ দেখবেন রানী

Link Copied!

বিনোদন ডেস্ক : আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ বনাম ভারতের ঐতিহাসিক টেস্ট ক্রিকেট ম্যাচ। কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য এই ম্যাচে উপস্থিত থাকবেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি।
এ প্রসঙ্গে তিনি বলেন, এবারই প্রথম ইডেন গার্ডেনে ম্যাচ দেখব। ম্যাচের সময় সেখানকার পরিবেশ কেমন হয় সে সম্পর্কে মা-বাবার কাছে অনেকবার শুনেছি। সরাসরি ক্রিকেট ম্যাচ দেখার একটা অভিজ্ঞতা হবে। আশা করছি দিনটি স্মরণীয় হয়ে থাকবে।
রানীর পরবর্তী সিনেমা মারদানি-টু। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত মারদানি সিনেমার সিক্যুয়েল এটি। ভারতে কিশোরীদের উপর সহিংসতা বেড়ে যাওয়ার বিষয়টি সিনেমায় তুলে ধরা হয়েছে। এতে শিবানী শিবাজী রায় নামের একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করছেন এই অভিনেত্রী। সিনেমার প্রচারেই সেখানে যাবেন তিনি।
রানী বলেন, কোটি কোটি দর্শক বিভিন্ন প্রচারমাধ্যমে ম্যাচটি দেখবেন। এই আনন্দঘন দিনে আমার মারদানি-টু সিনেমার বার্তা সবার কাছে পৌঁছে দিতে পারব।
মারদানি-টু পরিচালনা করেছেন গোপি পুথরান। প্রযোজনায় আছেন আদিত্য চোপড়া। আগামী ১৩ ডিসেম্বর এই সিনেমা মুক্তি পাবে।