ঢাকাThursday , 21 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অর্জুন-মেহেরের ডিভোর্স মঞ্জুর

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও মেহের জেসিয়ার ডিভোর্স আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার বান্দ্রা পারিবারিক আদালতের প্রধান বিচারক শৈলজা সাওয়ান তাদের ডিভোর্স আবেদন মঞ্জুর করেন।
১৯৯৮ সালে মডেল মেহের জেসিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা অর্জুন রামপাল। গত বছর মে মাসে যৌথ এক বিবৃতিতে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা। এই দুম্পতির দুই মেয়ে—মাহিকা (১৭) ও মাইরা (১৪)। স্পটবয় ডটকম জানিয়েছে, আদালতের রায় অনুযায়ী তাদের সন্তানরা মেহেরের সঙ্গে থাকবেন।
এদিকে মেহেরের সঙ্গে বিচ্ছেদের ঘোষণার পর মডেল-অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান অর্জুন। ২০০৯ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সময় একটি পার্টিতে অর্জুনের সঙ্গে পরিচয় হয় গ্যাব্রিয়েলার। খুব শিগগির তারা বিয়ে করবেন বলে শোনা যাচ্ছে। তবে এর আগেই চলতি বছর জুলাইয়ে গ্যাব্রিয়েলা-অর্জুনের প্রথম সন্তান আরিকের জন্ম হয়।
২০১৪ সালে সোনালি ক্যাবল সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের। এরপর ২০১৬ সালে উপিরি সিনেমার মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি।