ঢাকাThursday , 21 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিন হাফ সেঞ্চুরিতে প্রথম দিন ইংল্যান্ডের

Link Copied!

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড। মাউন্ট মঙ্গুনুইতে নিউজিল্যান্ডের স্থানীয় সময় সকালে টস জিতে ইংল্যান্ড ব্যাট করতে নামে। টপ অর্ডারের তিনজন ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেট হারিয়ে ২৪১ রান তুলে প্রথম দিন শেষ করেছে ইংলিশরা।
বেন স্টোকস ৬৭ ও ওলি পোপ ১৮ রান নিয়ে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল শুক্রবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন। ৬৭ রান করা স্টোকস অবশ্য ৬৩ রানে জীবন পেয়েছেন। প্রথম স্লিপে তার ক্যাচ ফেলেন রস টেলর।
স্টোকস ছাড়াও হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান ররি বার্নস ও জো ডেনলি। বার্নস ১৩৮ বল খেলে ৬ চারে ৫২ রান করে আউট হন। ডেনলি ৭৪ রান করেছেন ১৮১ বল খেলে ৮ চার ও ১ ছক্কায়। অধিনায়ক জো রুট অবশ্য সুবিধা করতে পারেননি। মাত্র ২ রান করে আউট হয়েছেন। আর ২২ রান করে আউট হয়েছেন ডম সিবলি।
বল হাতে নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম ২টি উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি ও নেইল ওয়াগনার।
সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপে ধ্বস নামার নজির রয়েছে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা প্রথম দিনটি ভালোভাবেই শেষ করেছে। সবশেষ নিউজিল্যান্ড সফরে তারা প্রথম দিনেই ৫৮ রানে অলআউট হয়েছিল।