ঢাকাWednesday , 20 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নওশাবার মামলা হাইকোর্টে স্থগিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে নওশাবার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু।
এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি নওশাবা আহমেদকে স্থায়ী জামিন দেন নিম্ন আদালত।
মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের ৪ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কাজী নওশাবা নিজের ফেসবুক থেকে লাইভ ভিডিও সম্প্রচার করেন।
সেখানে বলেন, ‘জিগাতলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করে একজনের চোখ উঠিয়ে ফেলেছে এবং চারজনকে মেরে ফেলেছে। আপনারা যে যেখানে আছেন কিছু একটা করুন।’
তার এ ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। ওই দিনই রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে আটক করেন র‌্যাব সদস্যরা।
এ ঘটনায় ওই বছরের ৫ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে মামলা হয়।