ঢাকাTuesday , 19 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ক্যাসিনো’তে নাম লেখালেন বুবলী

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। বর্তমানে দর্শক প্রিয়তার শীর্ষে তার অবস্থান। শাকিব খানের বিপরীতে অভিনয় করে অনেকেই দ্রুত তারকা বনে গিয়েছেন। এরই ধারাবাহিকতায় শাকিব খানের বিপরীতে কাজ করে রাতারাতি নায়িকা বনে যান শবনম বুবলী। এরপর শাকিব-বুবলী জুটি বেঁধে ৯টি সিনেমায় অভিনয় করেন।
এবার শাকিব বলয় ছেড়ে প্রথমবার ‘ক্যাসিনো’ নামে নতুন একটি সিনেমায় নাম লেখালেন বুবলী। এতে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব। এরই মধ্যে এ দুই শিল্পী চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
সিনেমাটি নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির। ‘দেশা দ্য লিডার’-খ্যাত নির্মাতা সৈকত নাসির বলেন, গত ১০ নভেম্বর নিরব-বুবলী চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তাসকিন রহমানও অভিনয় করবেন। আগামী ২০ নভেম্বর থেকে ঢাকায় সিনেমাটির শুটিং শুরু করব।
থ্রিলার গল্প নিয়ে গড়ে উঠেছে ‘ক্যাসিনো’ সিনেমার গল্প। এটি প্রযোজনা করছে সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল। এ প্রসঙ্গে নিরব বলেন, ‘‘আব্বাস’ দর্শক গ্রহণ করেছেন। ‘ক্যাসিনো’ নিয়ে আমি আরো বেশি সিরিয়াস। আশা করছি, ভালো একটি কাজ দর্শকদের উপহার দিতে পারব।’’
সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে আসেন শবনম বুবলী। এ নায়কের সঙ্গে ‘বসগিরি’, ‘শুটার’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’, ‘মনের মতো মানুষ পাইলাম না’, ‘একটু প্রেম দরকার’ কাজ করে আলোচনায় আসেন এই অভিনেত্রী।