ঢাকাTuesday , 19 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টি-টেনে লিনের ৩০ বলে ৯১*

Link Copied!

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে চলমান টি-টেন ক্রিকেট লিগে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলতে গেছেন ফরহাদ রেজা। তার দল বাংলা টাইগার্স এরই মধ্যে তিন ম্যাচ খেলে ফেললেও ফরহাদের এখনো একাদশে জায়গা হয়নি।
আবুধাবিতে সোমবার রাতে নিজেদের তৃতীয় ম্যাচ টাই করেছে বাংলা টাইগার্স। একই রাতে আগের ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ক্রিস লিন। টি-টেন ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনি সেঞ্চুরি প্রায় পেয়েই যাচ্ছিলেন। কিন্তু অল্পের জন্য সেঞ্চুরিটা হয়নি।
২৯ বছর বয়সি এই ব্যাটসম্যান মারাঠা অ্যারাবিয়ানসের হয়ে টিম আবুধাবির বিপক্ষে মাত্র ৩০ বলে অপরাজিত ৯১ রানের এক টর্নেডো ইনিংস খেলেছেন। ৩০৩.৩৩ স্ট্রাইক রেটে ৯ চার ও ৭ ছক্কায় সাজান ইনিংসটি।
এখন পর্যন্ত টি-টেনে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটিই। লিন ভেঙেছেন অ্যালেক্স হেলসের রেকর্ড। গত আসরে মারাঠা অ্যারাবিয়ানসের হয়েই ৩২ বলে অপরাজিত ৮৭ রান করেছিলেন ইংলিশ ব্যাটসম্যান।
লিন সেঞ্চুরি পেতেই পারতেন। ১৭তম ওভারে হ্যারি গুনরেকে তিন চার ও দুই ছক্কা হাঁকিয়ে লিনের রান হয়ে গিয়েছিল ২৬ বলে ৮২। কিন্ত ইনিংসের শেষ ১৮ বলের মধ্যে লিন খেলার সুযোগ পেয়েছেন মাত্র চারটি।
১৮তম ওভারে মার্চেন্ট ডি লংকে তিনটি ছক্কা হাঁকান অ্যাডাম লিথ। এই ওভারে লিন স্ট্রাইক পাননি। পরের ওভারে তিন বল সুযোগ পেয়ে হাঁকান একটি চার।
৮৭ রান নিয়ে তিনি শুরু করেছিলেন শেষ ওভার। তবে স্ট্রাইক পান শুধু শেষ বলে। সেই বলে চার হাঁকিয়ে অপরাজিত থাকেন ৯১ রানে।
লিনের ৯১ ও লিথের ১৮ বলে ৩০ রানের সুবাদে নির্ধারিত ১০ ওভারে ২ উইকেটে ১৩৮ রান তোলে মারাঠা অ্যারাবিয়ানস। টিম আবুধাবিকে ১১৪ রানে থামিয়ে তারা ম্যাচ জেতে ২৪ রানে।
সেঞ্চুরি না পেলেও খুব একটা আক্ষেপ নেই লিনের। টুর্নামেন্টে বাকি ম্যাচগুলোয় আবার এমন সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করবেন, ‘অবশ্যই যখন আপনি কাছাকাছি যাবেন, আপনি সেঞ্চুরি পেতে চাইবেন। কিন্তু অন্য প্রান্তের ব্যাটসম্যানও বাউন্ডারি হাঁকিয়েছে। টি-টেনে প্রথম সেঞ্চুরি পেলে ভালো লাগত। টুর্নামেন্টে এখনো কয়েকটি ম্যাচ বাকি আছে। আশা করি, আরেকটি সুযোগ পাব। দেখা যাক কী হয়।’