ঢাকাTuesday , 19 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেয়ের বাবা হলেন তামিম

Link Copied!

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার তামিম ইকবাল। থাইল্যান্ডের একটি হাসপাতালে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবালের কোলজুড়ে এসেছে কন্যাসন্তান।
মঙ্গলবার সকালে তামিম নিজের অফিসিয়াল ফেসবুক পাতায় বাবা হওয়ার খবর নিশ্চিত করেছেন।
ফেসবুকে তামিমের পোস্টে দেখা যাচ্ছে, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের কার্ডে লেখা, ‘আই অ্যাম আ গার্ল।’ এর ঠিক নিচেই লেখা নাম, ‘মিস আলিশবা ইকবাল খান।’
বাবা হওয়ার মুহূর্তটিতে স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশ দলের ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তামিম।
এর আগে ২০১৬ সালে ছেলের বাবা হয়েছিলেন তামিম। তামিম-আয়েশা দম্পতির প্রথম সন্তানের নাম আরহাম ইকবাল খান।