ঢাকাSaturday , 16 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অন্যরকম রেকর্ডের দ্বারপ্রান্তে ‘জোকার’

Link Copied!

বিনোদন ডেস্ক : এ বছরের সাড়া জাগানো হলিউড সিনেমা জোকার। দর্শক-সমালোচকের প্রশংসা কুড়ানোই শুধু নয়, ভালো ব্যবসাও করছে এই সিনেমা।
বক্স অফিসে ১ বিলিয়ন মার্কিন ডলার আয়ের কাছাকাছি জোকার। এখন পর্যন্ত এর আয় ৯৯৯.১ মিলিয়ন মার্কিন ডলার। শুধু তাই নয়, অন্যরকম রেকর্ডের দ্বারপ্রান্তে রয়েছে জোয়াকিম ফিনিক্স অভিনীত সিনেমাটি। ‘আর রেটেড’ (১৭ বছরের কম বয়সি দর্শকদের সঙ্গে অভিভাবক থাকতে হবে) হিসেবে মুক্তি পাওয়া ১ বিলিয়ন মার্কিন ডলার আয়ের প্রথম সিনেমা হতে চলেছে এটি।
অক্টোবরে মুক্তি পাওয়া এখন পর্যন্ত সবচেয়ে বক্স অফিস সফল হলিউড সিনেমা জোকার। মুক্তির মাত্র তিন দিনে আয় করে ৯৩.৫ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া এখন পর্যন্ত বক্স অফিসে বেশ কিছু রেকর্ড ভেঙেছে।
চলতি বছর আরো কয়েকটি সিনেমা ১ বিলিয়ন আয়ের মাইলফলক অর্জন করেছে। এর মধ্যে রয়েছে— টয় স্টোরি ফোর, দ্য লায়ন কিং, ক্যাপটেন মার্ভেল, অ্যাভেঞ্জার্স: এন্ড গেম, আলাদিন, স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম।
ওয়ার্নার ব্রোস স্টুডিওর ১ বিলিয়ন মার্কিন ডলার আয় করা সপ্তম সিনেমা জোকার। এর আগে এই প্রতিষ্ঠানের হ্যারি পর্টার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ পার্ট-টু (১. ৩৪ বিলিয়ন মার্কিন ডলার), অ্যাকুয়াম্যান (১.১৪৮ বিলিয়ন মার্কিন ডলার), লর্ড অব দ্য রিংস: রিটার্ন অব দ্য কিং (১.১২ বিলিয়ন মার্কিন ডলার), ডার্ক নাইট রাইজেস (১.০৮ বিলিয়ন মার্কিন ডলার), হবিট: দ্য আনএক্সপেক্টেড জার্নি (১.০১ বিলিয়ন মার্কিন ডলার) এবং দ্য ডার্ক নাইট (১ বিলিয়ন মার্কিন ডলার) এই মাইলফলক অর্জন করে।