ঢাকাSaturday , 16 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফোক ফেস্টে পরীর দর্শন

Link Copied!

বিনোদন প্রতিবেদক : হেমন্তের হিমেল রাত। সুরের কাঁপনে জেগে উঠেছে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম। তিন দিনব্যাপী ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের আজ শেষ দিন। লোকসংগীতের মধুর সুরে মেতে উঠেছেন উপস্থিত হাজার শ্রোতা। সেই শ্রোতার ভিড়ে হঠাৎ দেখা গেল চিত্রনায়িকা পরীমনির। সুরের রাজ্যে পরীকে পেয়ে যেন আনন্দে আত্মহারা ভক্তকুল। ভক্তরা ঘিরে ধরেন তাদের প্রিয় নায়িকাকে। হাসিমুখেই সবার সঙ্গে সেলফি তোলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন পরীমনি।
আয়োজনের শুরু থেকেই স্টেডিয়ামের চারপাশে ‘বিশ্বসুন্দরী’ সিনেমার পোস্টার দেখা গেছে। প্রচারণার অংশ হিসেবে পোস্টারগুলো প্রদর্শন করা হচ্ছে। চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন পরীমনি ও সিয়াম। এছাড়াও রয়েছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, হীরা, দীপা খন্দকার, মনিরা মিঠু, সুজন ও সীমান্তসহ অনেকে।
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’র কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। এর আগে বৃহস্পতিবার ‘বিশ্বসুন্দরী’ সিনেমার একটি স্থির চিত্র প্রকাশ করেন পরীমনি। আগামী ৬ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।