স্পোর্টস ডেস্ক : ‘মার্সেল এয়ার কন্ডিশনার প্রথম বিভাগ দাবা লিগ-২০১৯’ এর পঞ্চম রাউন্ডের খেলা আজ শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়।
পাঁচ রাউন্ড শেষে লিওনাইন চেস ক্লাব পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। ৯ পয়েন্ট নিয়ে ঢাকা নাইটস চেস ক্লাব দ্বিতীয় ও ৭ পয়েন্ট নিয়ে মীর চেস ক্লাব তৃতীয় স্থানে রয়েছে।
পঞ্চম রাউন্ডের খেলায় লিওনাইন চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে লিজেন্ড ফারাজ আয়াজ চেস টিমকে পরাজিত করে। লিওনাইন চেস ক্লাবের পক্ষে ভারতীয় শুভায়ন কুন্ডু, আন্তর্জাতিক মাস্টার প্রান্তিক রায় ও শেখ মো. খায়রুল ইসলাম যথাক্রমে লিজেন্ট ফারাজ আয়াজ চেস টিমের ইয়াসীর আলী খান ইভান, মোহাম্মদ হাসান মিয়া ও মো. নাসিম হোসেন ভূঁইয়াকে পরাজিত করেন। লিজেন্ট ফারাজ আয়াজ চেস টিমের মোহাম্মদ সালমান মুন্সি লিওনাইন চেস ক্লাবের নাইম হকের সাথে ড্র করেন। ঢাকা নাইটস চেস ক্লাব ৩.৫-০৫ গেম পয়েন্টে বসির মেমোরিয়াল চেস ক্লাবকে ও মীর চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে দেবদাস বিশ^াস স্মৃতি সংসদকে, শাহিন স্পোর্টিং ক্লাব ৪-০ গেম পয়েন্টে ক্যাসপারভ চেস ক্লাবকে ও খেলাঘর দাবা সংঘ, গোপালগঞ্জ ২.৫-১.৫ গেম পয়েন্টে অগ্রণী ব্যাংক লিমিটেড দাবা দলকে পরাজিত করে।
আগামীকাল রোববার বিকেল ৩টা থেকে একই স্থানে ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।
এবারের এই প্রতযোগিতায় ১০টি দল অংশ নিয়েছে। দলগুলো হল- লিওনাইন চেস ক্লাব, ক্যাসপারভ চেস ক্লাব, অগ্রণী ব্যাংক দাবা দল, শাহিন স্পোর্টিং ক্লাব, লিজেন্ড ফারাজ আয়াজ চেস টিম, দেবদাস বিশ^াস স্মৃতি সংসদ, বসির মেমোরিয়াল চেস ক্লাব, ঢাকা নাইটস চেস ক্লাব মীর চেস ক্লাব ও খেলাঘর দাবা সংঘ, গোপালগঞ্জ।
লিগের খেলা রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। মার্সেল প্রথম বিভাগ দাবা লিগ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল ২০২০ সালের প্রিমিয়ার বিভাগ দাবা লিগে অংশগ্রহণের সুযোগ পাবে এবং সর্বনিম্ন স্থান পাওয়া দুটি দল দ্বিতীয় বিভাগে নেমে যাবে। চ্যাম্পিয়ন, রানার্স আপ ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে অর্থ পুরস্কার, ট্রফি ও মেডেল দেওয়া হবে। এ ছাড়া প্রত্যেক বোর্ডে শতকরা হারে সর্বোচ্চ ফলাফল লাভকারী খেলোয়াড়দের বোর্ড পুরস্কার দেওয়া হবে।
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল ৫০ হাজার, রানার্স-আপ দল ৩০ হাজার ও তৃতীয় স্থান অধিকারকারী দল ২০ হাজার টাকা প্রাইজমানি পাবে। এ ছাড়া ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। রেডিও পার্টনার রেডিও টুডে। আর অনলাইন পার্টনার দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পেপার রাইজিংবিডি.কম।


