ঢাকাThursday , 14 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিরলেন ব্যানক্রফট-বার্নস, বাদ খাজা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া টেস্ট দলে ফিরেছেন ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফট, জো বার্নস ও ট্রাভিস হেড।
দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বৃহস্পতিবার ১৪ সদস্যের দল দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে নতুন মুখ পেসার মাইকেল নেসার।
সবশেষ ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজে খেলা দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান উসমান খাজা ও মার্কাস হ্যারিস এবং পেসার পিটার সিডল। চোটের কারণে দলে নেই অলরাউন্ডার মিচেল মার্শ।
ব্যানক্রফট ও হেড অ্যাশেজের মাঝপথে বাদ পড়েছিলেন। বার্নস সবশেষ টেস্ট খেলেছেন গত ফেব্রুয়ারিতে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে।
আগামী ২১ নভেম্বর ব্রিসবেনে প্রথম টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। অ্যাডিলেডে পরের টেস্ট দিবারাত্রির, শুরু হবে ২৯ নভেম্বর।
অস্ট্রেলিয়া টেস্ট দল: ডেভিড ওয়ার্নার, জো বার্নস, মার্কাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, ম্যাথু ওয়েড, ক্যামেরন ব্যানক্রফট, টিম পেইন (অধিনায়ক ও উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড, জেমস প্যাটিনসন, মাইকেল নেসার।