ঢাকাThursday , 14 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুঞ্জন উসকে দিলেন ক্যাটরিনা-ভিকি

Link Copied!

বিনোদন ডেস্ক : অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। কয়েকদিন আগে দীপাবলী উপলক্ষে আয়োজিত একটি পার্টিতে একসঙ্গে হাজির হন তারা। এরপর থেকে বলিপাড়ায় কানাকানি শুরু হয়। গুঞ্জন ওঠে, প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা।
এবার এ গুঞ্জন উসকে দিলেন এই দুই তারকা। একসঙ্গে নৈশভোজে গিয়েছিলেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি প্রকাশের পর থেকেই নতুন করে তাদের প্রেম নিয়ে বলি অন্দরে চর্চা শুরু হয়েছে।
‘কফি উইথ করন’ অনুষ্ঠানে ভিকির সঙ্গে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছিলেন ক্যাটরিনা। গত জানুয়ারিতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রথমবারের মতো মুখোমুখি হন তারা। অনুষ্ঠানের মঞ্চে মজা করে ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দেন ভিকি। সামাজিক যোগযোগমাধ্যমে দৃশ্যটি ভাইরালও হয়। তখন থেকে আলোচনায় তারা।
এর আগে রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন ক্যাটরিনা। তবে কয়েক বছর হলো তাদের ব্রেকআপ হয়েছে। সালমান খানের সঙ্গেও এই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। যদিও তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ রয়েছে। অন্যদিকে হার্লিন শেঠির সঙ্গে প্রেম করেছেন ভিকি। অবশ্য, তাদের সেই সম্পর্ক এখন অতীত।