ঢাকাThursday , 14 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিবাহবার্ষিকীতে কী করছেন রণবীর-দীপিকা?

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেছেন। এরপর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করেন তারা।
গত বছর ইতালিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি। ১৪ নভেম্বর দক্ষিণ ভারতীয় কঙ্কানি ও ১৫ নভেম্বর শিখ রীতিতে তাদের আনন্দ কারাজ সম্পন্ন হয়। আজ এই দম্পতির প্রথম বিবাহবার্ষিকী। তবে বিশেষ এই দিনটি একটু ভিন্নভাবে পালন করছেন তারা।
বিবাহবার্ষিকী উপলক্ষে ভারতের অন্ধ্রপ্রদেশের চিত্তুরে অবস্থিত তিরুপাতি মন্দিরে গিয়েছেন রণবীর-দীপিকা। আগামীকাল অমৃতসারে অবস্থিত স্বর্ণ মন্দিরে যাবেন।
বিয়ের পর রণবীর সিংয়ে সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে দীপিকা বলেন, আমরা কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভাবার সময়ই পাই না। সিনেমার চরিত্র ও দৃশ্যটি কীভাবে ভালো করা যায় তা নিয়ে চিন্তা করি। ক্যামেরা চালু হওয়ার সঙ্গে সঙ্গেই অভিনয়শিল্পী হয়ে যাই, স্বামী-স্ত্রী থাকি না।
দীপিকার পরবর্তী সিনেমা ছাপাক। অভিনয়ের পাশাপাশি সিনেমার সহ-প্রযোজকও তিনি। পরিচালনা করছেন মেঘনা গুলজার। ২০২০ সালের ১০ জানুয়ারি এই সিনেমা মুক্তির কথা রয়েছে।
অন্যদিকে ভারতীয় ক্রিকেটার কপিল দেবকে নিয়ে নির্মিত ’৮৩ সিনেমায় দেখা যাবে রণবীর সিংকে। এই সিনেমার গল্পে ১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের ঘটনা তুলে ধরা হয়েছে। দীপিকাও অভিনয় করবেন এই সিনেমায়। এছাড়া রণবীরকে তখত ও জয়েস ভাই জোরদার সিনেমায় দেখা যাবে।