ঢাকাThursday , 14 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক-ইবতেদায়ি সমাপনী শুরু রোববার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে আগামী রোববার থেকে। শেষ হবে ২৪ নভেম্বর। এবার মোট পরীক্ষার্থী ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন।
বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন দুটি পরীক্ষার বিভিন্ন তথ্য তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘এ বছর প্রাথমিক সমাপনীতে ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন ও ইবতেদায়ি সমাপনীতে ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন ছাত্র-ছাত্রী অংশ নেবে।’
১৭ নভেম্বর রোববার ইংরেজি, ১৮ নভেম্বর সোমবার বাংলা, ১৯ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২০ নভেম্বর বুধবার প্রাথমিক বিজ্ঞান, ২১ নভেম্বর বৃহস্পতিবার ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৪ নভেম্বর রোববার গণিত পরীক্ষা হবে।