ঢাকাWednesday , 13 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন কেটি পেরি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আগামী বছর অস্ট্রেলিয়ায় বসবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপের ফাইনালে পারফর্ম করবেন মার্কিন সংগীত তারকা কেটি পেরি।
বিশ্বকাপের একশ দিনের কাউন্টডাউন শুরু হয়েছে মঙ্গলবার। এদিনই কেটি পেরির খবরটা দিয়েছে আইসিসি।
আগামী বছরের ২১ ফেব্রুয়ারি থেকে ১০ দল নিয়ে শুরু হবে বিশ্বকাপ। ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিশ্বকাপের ফাইনাল হবে ৮ মার্চ- আন্তর্জাতিক নারী দিবসের দিন। ফাইনাল শুরুর আগে এবং ম্যাচ শেষে মেলবোর্ন মাতাবেন কেটি পেরি।
আইসিসির আশা, কেটি পেরির মতো একজন শিল্পীর উপস্থিতিতে বিশ্বকাপের ফাইনাল মেয়েদের কোনো ক্রীড়া ইভেন্টে সর্বোচ্চ দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়বে।
মেয়েদের কোনো ক্রীড়া ইভেন্টে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ডটা এখন পর্যন্ত ফিফা নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে। ১৯৯৯ সালের আসরে ক্যালিফোর্নিয়ার পাসাডেনায় খেলা দেখতে উপস্থিত ছিলেন ৯০ হাজার ১৮৫ জন দর্শক।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের দর্শক ধারণক্ষমতা এক লাখ। কেটি পেরিকে আর ফাইনাল দেখতে সেই আসনের কতটা পূর্ণ হয়, সেটাই এখন দেখার।