খোকার দেশ
-এম এস জামান
তোমার নামে সূর্য ওঠে
রাতে জাগে চাঁদ।
গ্রহ-তারা ছুটে চলে
জ্যোতিষ্ক হয় আবাদ ।
তোমার নামে ফোটে গোলাপ
ভ্রমর বসে ফুলে।
বাউল সাধক করে গান
তোমায় কণ্ঠে নিয়ে।
পাখির ডাকে হয় সকাল
শান্তি বহে ঘরে।
ফুটে আলো বাংলা জুড়ে
তোমার নামের তরে ।
তোমার টানে নদী চলে
আপন ঠিকানায়।
রিক্ত নদী জলে ভরে
তোমার রক্তের মহিমায়।
সোনার ফসল ফলে মাঠে
তোমার আকাঙ্খায়।
পেট পুরিয়ে চলে মানুষ
তোমার ওছিলায়।
ফুলে-ফলে ভরে দেশ
তোমার ভালবাসায়।
বার মাস থাকে সুখে
তোমার কলিজায়।
তোমার নামে হইছে আকাশ
আনলে পতাকা।
বাংলা পেল বিশ্বে ঠাঁই
তোমার রক্তে এলো স্বাধীনতা।
তোমার ত্যাগে বাংলা স্বাধীন
বুক উঁচিয়ে চলি।
মুজিব নামের এমন নেতা
বিশ্বে মেলে নাহি ।
উৎসর্গ: বাঙালি জাতির জনক বিশ্ববন্ধু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
তাং ২৩/৮/২০১৯

