ঢাকাWednesday , 13 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাক্তন প্রেমিকার কী চুরি করতে চান সিদ্ধার্থ?

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। এক সময় অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে তার প্রেম বলিপাড়ায় বহুল চর্চিত বিষয় ছিল। কিন্তু তাদের ব্রেকআপের পর এখন অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে প্রেম করছেন আলিয়া।
সম্প্রতি একটি চ্যাট শোয়ে হাজির হয়েছিলেন সিদ্ধার্থ। এই সময় তাকে প্রশ্ন করা হয়— আলিয়ার কোন জিনিসটি চুরি করতে চান তিনি। উত্তরে স্টুডেন্ট অব দি ইয়ার অভিনেতা বলেন, আলিয়ার পোষা বিড়াল এডয়ার্ডকে চুরি করতে চান তিনি।
ঘুম থেকে উঠে যদি নিজেকে রাখি সাওয়ান্ত হিসেবে দেখতে পান কী করবেন? এমন প্রশ্নের উত্তরে সিদ্ধার্থ বলেন, আমি ইনস্টাগ্রামে তার ছবি দেখতে পাই। তাই প্রথমে একটি সেলফি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করব।
সিদ্ধার্থ মালাহোত্রা অভিনীত পরবর্তী সিনেমা মারজাওয়া। এতে আরো অভিনয় করছেন— রিতেশ দেশমুখ, রাকুল প্রীত সিং, তারা সুতারিয়া প্রমুখ। আগামী ১৫ নভেম্বর এই সিনেমা মুক্তি পাবে।