ঢাকাTuesday , 12 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিষাদময় ঘটনার আখ্যান ‘গুনজান বিবির পালা’

Link Copied!

বিনোদন ডেস্ক : পদাতিক নাট্য সংসদের ৪১তম প্রযোজনা ‘গুনজান বিবির পালা’। আগামী ১৪ নভেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলে মঞ্চস্থ হবে নাটকটি। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সায়িক সিদ্দিকী।
নাটক প্রসঙ্গে নির্দেশক জানিয়েছেন, বাংলাদেশের আবহমান নাট্যধারার জনপ্রিয় আঙ্গিক, পালা। বন্দনা, বর্ণনা, নাচ, গান ও অভিনয়ের মাধ্যমে পালা উপস্থাপিত হয়। পদাতিক নাট্য সংসদের এ পরিবেশনায় দেশের গ্রামীণ ঐতিহ্য উঠে এসেছে। সাধারণত পালার ঘটনাপ্রবাহ কোনো ব্যক্তি মানুষের জীবনে পালাক্রমে ঘটে যাওয়া বিষাদময় ঘটনার আখ্যান। থিয়েটার চর্চার ভেতরের সুখ-দুঃখ, হাসি-কান্নাকে পালার আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে গুনজান বিবির পালা নাটকে।
তিনি আরো বলেন, ‘‘একটি থিয়েটার দল, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে পথ চলছে। সেই দলের প্রধান একজন নাট্য প্রেমিক। নাটকের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে রাজি তিনি। দলটির একটি নাটক ‘পালা’ আকারে মঞ্চায়ন করা হবে, যা সাত ভাই চম্পা অবলম্বনে ‘গুণজান বিবির পালা’ নামে দর্শকদের কাছে মঞ্চায়িত হবে।’’
এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—মমিনুল হক দীপু, মশিউর রহমান, সাঈদা শামছি আরা, জয় মণ্ডল, পুষ্প, জিনিয়া আজাদ, সালমান শুভ, আবু নাসেম লিমন, মো. ইমরান খাঁন, তাসমী চৌধুরী, জিতু, শরীফুল ইসলাম, আবু সাইদ, জবা, হাসিব, পৃথা, শারমিন ও আকাশ।
নাটকটির মঞ্চ পরিকল্পনায় রয়েছেন সঞ্জীব কুমার দে, আলোক পরিকল্পনায় অতিকুল ইসলাম জয়, পোশাক, দ্রব্য ও কোরিওগ্রাফি সৈয়দা শামছি আরা সায়েকা, সংগীত হামিদুর রহমান পাপ্পু, হুমায়ন আজম রেওয়াজ, জামান, মনির দেওয়ান ও রাশেদ। এ নাটকের প্রযোজনা অধিকর্তা সৈয়দ ইশতিয়াক হোসাইন টিটো।