ঢাকাMonday , 11 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কলকাতায় অনুশীলন করল নারী বাস্কেটবল দল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আসন্ন সাউথ এশিয়ান গেমসকে (এসএ গেমস) সামনে রেখে উন্নত প্রশিক্ষণ ও প্রস্তুতি ম্যাচ খেলতে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় গতকাল কলকাতায় গিয়েছে বাংলাদেশ জাতীয় নারী বাস্কেটবল দল।
আজ সোমবার কলকাতার স্পোর্টস একাডেমিতে তারা অনুশীলন করেছে। ২০ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ দল সেখানে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলবে। ২১ নভেম্বর দেশে ফিরে আসবে। এই সফরে বাংলাদেশ দল ৫টি প্রস্তুতি ম্যাচ খেলবে।
এই সফরে কলকাতায় প্রতিদিন সকালে বাংলাদেশ দল অনুশীলন করবে। পশ্চিমবঙ্গের কোচরা তাদের প্রশিক্ষণ দিবেন। এই সফরে খেলোয়াড় রয়েছে ১০ জন। কোচ আছেন একজন।
উল্লেখ্য, ওয়ালটন গ্রুপের বাংলাদেশ পুরুষ বাস্কেটবল দল সিঙ্গাপুরে উন্নত প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি প্রস্তুতি ম্যাচ খেলেছে।