ঢাকাSunday , 10 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মা হচ্ছেন ডিপজল কন্যা ওলিজা

Link Copied!

বিনোদন ডেস্ক : মা হতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের কন্যা ওলিজা মনোয়ার। গত বছরের মাঝামাঝি সময় ব্যবসায়ী অর্পণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওলিজা। অর্পন-ওলিজার এটি প্রথম সন্তান।
স্বামী অর্পণের সঙ্গে তোলা বেশকিছু স্থিরচিত্র আজ রবিবার দুপুরে ওলিজা ফেসবুকে পোস্ট করেন। ছবিতে ওলিজার বেবি বাম্প দেখা যাচ্ছে। ক্যাপশনে লিখেছেন—‘আলহামদুলিল্লাহ ফর এভরিথিং’।
ওলিজা মনোয়ার লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনার পাশাপাশি ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং মেকআপ নিয়ে পড়াশোনা করেছেন। সেখানে একটি সরকারি কলেজে ফিল্ম অ্যান্ড মিডিয়ার উপর শিক্ষকতাও করছেন তিনি।
মেকআপম্যান হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে বিশ্বখ্যাত নির্মাতাদের সিনেমায়। টিভি মেকআপ, ফিল্ম মেকআপ, থিয়েটার মোকআপসহ সবগুলো মেকআপে পারদর্শী ওলিজা। ‘মেঘলা’ নামে একটি হরর সিনেমা পরিচালনা করেছেন তিনি।