ঢাকাFriday , 8 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইংল্যান্ড টেস্ট দলে যুক্ত হলেন বেয়ারস্টো

Link Copied!

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড দলে যুক্ত করা হয়েছে জনি বেয়ারস্টোকে। চোট পাওয়া জো ডেনলির বিকল্প হিসেবে তিনি দলে ডাক পেয়েছেন।
বেয়ারস্টো বর্তমানে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলের সঙ্গে নিউজিল্যান্ডেই আছেন। যেখানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ইংলিশরা। বেয়ারস্টো প্রথম দুই ম্যাচে খেললেও তৃতীয় ম্যাচে বাদ পড়েন। সিরিজ শেষে দুটি প্রস্তুতি ম্যাচের জন্য তিনি টেস্ট দলের সঙ্গে নিউজিল্যান্ডে থাকবেন।
গোড়ালির চোটে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়েন ডেনলি। মঙ্গলবার লাল বলের প্রথম প্রস্তুতি ম্যাচে তিনি খেলতে পারবেন না। চোট থেকে সেরে উঠে দ্বিতীয় তিন দিনের প্রস্তুতি ম্যাচে খেলবেন বলে আশা করা হচ্ছে।
অ্যাশেজে বাজে পারফরম্যান্সের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের জন্য আগে ঘোষিত দল থেকে বাদ পড়েন বেয়ারস্টো। অ্যাশেজে তার ব্যাটিং গড় ছিল মাত্র ২৩.৭৭।