ঢাকাThursday , 7 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিতের অন্যরকম সেঞ্চুরি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস করতে নেমেই দারুণ এক কীর্তি গড়লেন রোহিত শর্মা।
মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার মাইলফলক স্পর্শ করেছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক।
প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন পাকিস্তানের শোয়েব মালিক। পাকিস্তানের জার্সিতে মালিক খেলেছেন ১১১ ম্যাচ। রোহিত রাজকোটে বৃহস্পতিবার ম্যাচ খেলার সেঞ্চুরি করলেন।
মাইলফলকের ম্যাচে টসও জিতেছেন রোহিত। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তিনি।
মালিক-রোহিতের পর টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ ৯৯ ম্যাচ খেলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সেঞ্চুরি থেকে দুই ম্যাচ দূরে আছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি।