ঢাকাThursday , 7 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৭ ও ২৮ ডিসেম্ব‌র ববি‌র ভ‌র্তি পরীক্ষা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্থগিত হওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে ‌মেইল বার্তায় বিষয়‌টি নি‌শ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রে‌জিস্ট্রার বাহাউ‌দ্দিন গোলাপ।
তি‌নি জানান, সকাল ১০টায় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের (আরেফিন মাতিন) সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সকল সদস্যের উপস্থিতিতে ভর্তি পরীক্ষার নতুন এই সময়সূচি নির্ধারণ করা হয়।
আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা হতে ১১টা ‘খ’ ইউনিট, বিকেল ৩টা হতে ৪টা ‘গ’ ইউনিট এবং ২৮ ডিসেম্বর শনিবার সকাল ১১টা হতে ১২:৩০টা পর্যন্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত ৬ নভেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগ দিয়ে অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেছিলেন, তার প্রথম অগ্রাধিকার হচ্ছে স্থগিত হওয়া ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করে সুষ্ঠুভাবে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি বরিশাল বিশ্ববিদ্যালয়ের http://admission.eis.bu.ac.bd, www.barisaluniv.ac.bd এবং www.bu.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।