ঢাকাWednesday , 6 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১১ ডিসেম্বর শুরু বঙ্গবন্ধু বিপিএল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিপিএলের বিশেষ আসর ‘বঙ্গবন্ধু বিপিএল’ শুরু হবে আগামী ১১ ডিসেম্বর। তার আগে ৮ ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বোর্ডের সভা শেষে সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এবারের বিপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজি থাকছে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীকে সামনে রেখে বিশেষ বিপিএল আয়োজনের কথা আগেই জানিয়েছিলেন বোর্ড প্রধান।
আগে জানানো হয়েছিল, বঙ্গবন্ধু বিপিএল শুরু হবে ৬ ডিসেম্বর। নতুন ঘোষণায় সেটি পাঁচ দিন পিছিয়ে গেল।
পিছিয়ে গেছে ড্রাফটও, ১৭ নভেম্বর হবে ড্রাফট। আগে ড্রাফটের সম্ভাব্য তারিখ ছিল ১১ বা ১২ নভেম্বর।