ঢাকাWednesday , 6 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেন্সরে আসিফের ‘গহীনের গান’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। অডিও অ্যালবাম, চলচ্চিত্রে প্লেব্যাকসহ স্টেজ-শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এবার তাকে একটি পূর্ণ্যদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্মে দেখা যাবে। নয় ধরনের নয়টি গানের ওপর ভিত্তি করে লেখা হয়েছে ‘গহীনের গান’ সিনেমার চিত্রনাট্য। সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি ইতোমধ্যে সেন্সরবোর্ডে জমা দেয়া হয়েছে।
বাংলাঢোল প্রযোজিত ‘গহীনের গান’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ডিসেম্বরে। পৌনে দুই ঘণ্টা ব্যাপ্তির এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন সাদাত হোসাইন।
‘গহীনের গান’ নিয়ে আসিফ আকবর বলেন, ‘বাংলাঢোলের আন্তরিক প্রচেষ্টায় চলচ্চিত্রে অভিনয় করেছি। এটি গড়পরতা কোনো ছবি নয়। সেন্সরের পর ডিসেম্বরে মুক্তি পেলেই বোঝা যাবে এর ভিন্নতা। আমার বিশ্বাস, এটি সবার মন ছুঁয়ে যাবে।’
সাদাত হোসাইন বলেন, ‘এটি গানের ছবি, একইভাবে গল্পেরও। ছবিটিতে গান ও অভিনয় মিলিয়ে এক নতুন আসিফ আকবরকে আবিষ্কার করবেন সবাই।’
‘গহীনের গান’-এ আসিফের সহশিল্পীরা হলেন হাসান ঈমাম, তমা মির্জা, তানজিকা আমিন, আমান রেজা, কাজী আসিফ, তুলনা প্রমুখ। সিনেমার ৯টি গানের বেশির ভাগই লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুণ মুন্সী। দুটি গান লিখেছেন রাজীব আহমেদ এবং একটি লিখেছেন পরিচালক নিজে। ‘বন্ধু তোর খবর কি রে’ গানটির সুর করেছেন পল্লব স্যানাল ও সংগীত পরিচালনা করেছেন পার্থ মজুমদার।