ঢাকাTuesday , 5 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার উপাচার্যের কার্যালয়ে ভর্তি কমিটির চেয়ারম্যান উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ দিদার-উল-আলম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।
ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে দেয়া হয়েছে যা বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nstu.edu.bd, https://nstu.admission.online) মঙ্গলবার বিকেল ৫টার পর পাওয়া যাবে। এছাড়াও বিষয় নির্বাচন ও ভর্তি কার্যক্রম ওই ওয়েবসাইটে পাওয়া যাবে।
এবার পরীক্ষায় মোট আবেদনের সংখ্যা ৬৮ হাজার ৭৬০টি, যার মধ্যে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮০.৪৬%; মোট পাশের হার ৬১.৮৫%। পাশের হার এ ইউনিট ৭১.২৩%, বি ইউনিট ৭৩.৫৯%, সি ইউনিট ৬২.৭৫% এবং ডি ইউনিট ৪৯.৪৬%, ই ইউনিটে ৪৪.৮৯% এবং এফ ইউনিটে ২৭.৮৫%।
এ সময় ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোবিপ্রবি শিক্ষা অনুষদের ডিন এবং পরীক্ষা পরিচালনা ও আসন বিন্যাস উপকমিটির আহ্বায়ক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সেলিম হোসেন, ভর্তি কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হকসহ নোবিপ্রবির বিভিন্ন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রসঙ্গত, গত ১-২ নভেম্বর দুই দিন ব্যাপী এ, বি, সি, ডি, ই এবং এফ সহ ছয়টি ইউনিটের ৩০টি বিষয়ে ১ হাজার ২৮৫ ( কোটা ছাড়া) আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।