ঢাকাSunday , 3 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শীর্ষে যাওয়া হলো না রিয়ালের

Link Copied!

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান নিয়ে তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে ওঠার মতো প্রতিযোগিতা চলছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদও, অ্যাটলেটিকো মাদ্রিদ ও সেভিয়ার মধ্যে। শনিবার স্থানীয় সময় বিকেলে বার্সেলোনা ৩-১ ব্যবধানে হেরে বসলো লেভান্তের কাছে। আর সেভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে বসলো অ্যাটলেটিকো মাদ্রিদ। তাতে রিয়াল মাদ্রিদের সামনে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান সুসংহত করার কী দুর্দান্ত এক সুযোগ এসেছিল। কিন্তু জিনেদিন জিদানের শিষ্যরা সেই সুযোগ কাজে লাগাতে পারলো কই? তারাও যে ঘরের মাঠে রিয়াল বেটিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে!
অথচ আগের ম্যাচে লেগানেসকে ৫-০ গোলে ধরাশায়ী করার তরতাজা আত্মবিশ্বাস নিয়ে ঘরের মাঠে বেটিসকে আতিথ্য দিয়েছিল তারা। ম্যাচের শুরুতে ইডেন হ্যাজার্ড বেটিসের জালে বল জড়িয়ে সেই আত্মবিশ্বাসের জানানও দিয়েছিল। কিন্তু ভিএআর রিভিউতে অফসাইড ধরা পরায় বাদ যায় সেটি। এরপর করিম বেনজেমার দারুণ একট শট রুখে দেয় বেটিসের গোলরক্ষক। আর টনি ক্রুসের ফ্রি কিক থেকে গোল হতে হতে হয়নি। তাতে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিরতির পর গোল করার পরিস্কার একটি সুযোগ পেয়েছিল লস ব্লাঙ্কোসরা। কিন্তু সেটি কাজে লাগাতে পারেননি রিয়ালের ফরাসি তারকা ফারল্যান্ড মেন্ডি। যথেষ্ট সময় পেয়েও গোল মিস করেন তিনি। তার এমন অযাচিত মিসে যারপরনাই হতশা হয় গোলপোস্টের পেছনে থাকা রিয়াল সমর্থকরা। শেষ দিকে হ্যান্ডবল থেকে পেনাল্টি আদায়ের চেষ্টা করেছিল রিয়াল। অবশ্য তাতে সফল হয়নি তারা। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় রিয়ালকে।
১১ ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। ১২ ম্যাচ থেকে ২১ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে তৃতীয় স্থানে। ১২ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে রিয়াল বেটিস অবস্থান করছে চতুর্দশতম স্থানে।