ঢাকাSaturday , 2 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে আ’লীগ নেতার লাশ উদ্ধার

Link Copied!

খাগড়াছড়ি সংবাদদাতা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার আওয়ামী লীগ নেতা মো. শাকিলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার স্বজনরা দাবি করেছেন, তাকে হত‌্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
শনিবার উপজেলার মেরুং ইউনিয়নের রেংকার্য্য এলাকা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. শাকিল মেরুং ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
নিহতের স্বজনরা জানান, শাকিলের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। এই বিরোধের জেরে তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে দেয়া হয়েছে।
দীঘিনালা থানার ওসি উত্তম দেব জানান, নিহতের ছেলে বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। সেটি মামলা আকারে গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।