ঢাকাThursday , 31 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাছ ধরতে গিয়ে চাচা ভাতিজা নিহত

Link Copied!

গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধার সাদুল্লাপুরে গভীর রাতে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা ভাতিজা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ।
এর আগে বুধবার গভীর রাতে সাদুল্লাপুরের পশ্চিম দামোদরপুর গ্রামের বাসিন্দা চাচা আজিজুল ইসলাম তার ভাতিজা উজ্জল মিয়াকে নিয়ে বিলে মাছ ধরতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা জানান, বুধবার গভীর রাতে চাচা আজিজুল ইসলাম তার ভাতিজা উজ্জল মিয়াকে সাথে নিয়ে বাড়ির পাশে বিলে মাছ ধরতে যান। এসময় আগে থেকে পেতে রাখা ইঁদুর মারার ফেলে রাখা বিদ্যুতিক ফাঁদের তারে জড়িয়ে যান দুজন।
এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার ভোরে তাদের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।