ঢাকাWednesday , 30 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মা ইলিশ শিকারের দায়ে জেলের কারাদণ্ড

Link Copied!

ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির সুগন্ধা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে রুবেল খান নামের এক জেলেকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে থেকে রাত পর্যন্ত জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে সুগন্ধা নদী থেকে মা ইলিশ শিকার করার সময় তাকে আটক করা হয়।
এ সময় বেশ কিছু ইলিশ ও ১৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন জেলে রুবেলকে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন।
জব্দকৃত জাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পুড়িয়ে ফেলা হয়। ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক মো. জোহর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার, জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, এনডিসি আহমেদ হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু মুছা ও উম্মে কুলসুম রুবি উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন জানান, নিষেধাজ্ঞার আর মাত্র এক দিন বাকি থাকলেও কিছু অসাধু জেলে নদীতে নেমে ইলিশ শিকার করছিল। এ সময় রুবেলকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়।