জয়পুরহাট সংবাদদাতা : নানার বাড়িতে বাবা-মার সঙ্গে মেলায় ঘুরতে এসে আর বাড়ি ফেরা হলো না আকাশের (৮)। ট্রাক্টরের ধাক্কার প্রাণ দিতে হলো তাকে।
জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার সমসাবাদে ট্রাক্টরের চাপায় মারা যায় আকাশ মহন্ত। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর রহমান জানান, কালীপূজার মেলা উপলক্ষে আকাশ মহন্ত তার বাবা-মার সঙ্গে নানার বাড়ি পাঁচবিবির সমসাবাদে বেড়াতে এসেছিল। বিকেলে মেলাতে ঘুরাঘুরির সময় পাঁচবিবি মোড়ের হাঁট সড়কের সমসাবাদ এলাকায় একটি বালু বোঝাই ট্রাক্টর ধাক্কা দেয় আকাশকে। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আকাশ রংপুরের মিঠাপুকুর উপজেলার কেশবপুর গ্রামের প্রেম আনন্দের ছেলে।

