ঢাকাTuesday , 29 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

Link Copied!

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে মঠবাড়িয়ার বড় শৌলায় স্ত্রী হত্যার অপরাধে স্বামী মো. আবুল কালামকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।
মামলার নথি সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম তার স্ত্রী জেসমিন বেগমকে বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর যৌতুকের দাবিতে স্ত্রী জেসমিন বেগমকে পিটিয়ে গুরুতরভাবে জখম করেন স্বামী আবুল কালাম।
জখম অবস্থায় জেসমিনকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরদিন উন্নতর চিকিৎসার জন্য খুলনায় ২৫০ শয্যা বিশিষ্ট মেডিক‌্যাল হাসপাতালে নেয়া হয়। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেবার পথে ফরিদপুরের ভাঙায় (১৪ সেপ্টেম্বর) জেসমিন বেগম মারা যান।
এতে নিহত জেসমিন বেগমের ভাই সাইফুল হক মঠবাড়িয়া থানায় মো. আবুল কালামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মঠবাড়িয়া থানার এস. আই মো. আব্দুল হক এ মামলাটি তদন্ত করে একই বছরের ৪ নভেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।
মামলাটি বিচারের জন্য পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমানের আদালতে এলে তিনি সাক্ষীদের সাক্ষ্য এবং অভিযোগ পত্রসহ সকল কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে আসামির অপরাধ নিশ্চিত হন। এরপর পলাতক আসামি আবুল কালামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন এবং একই সাথে এক লাখ টাকা অর্থ দণ্ডে দণ্ডিত করেন।
এ মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন এ্যাড. আব্দুর রাজ্জাক খান বাদশা এবং পলাতক আসামির পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নুরুল ইসলাম বাদশা মামলাটি পরিচালনা করেন।