ঢাকাMonday , 28 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যেখানে দিগন্ত জুড়ে শীতের সবজির সমারোহ

Link Copied!

ঠাকুরগাঁও সংবাদদাতা : নারগুন ঠাকুরগাঁওয়ের সবজি গ্রাম। রাজধানীসহ বিভিন্ন জেলা-উপজেলায় সরবরাহ করা হয় এখানকার শাক-সবজি।
শুধু নারগুন নয়, ঠাকুরগাঁওয়ের দিগন্ত জুড়ে আগাম শীতের সবজির সমারোহ। সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন জেলার অনেক কৃষক। তাই এখানকার কৃষকরা ধান চাষের পরিবর্তে সবজি চাষে বেশি আগ্রহী হয়ে উঠছেন।
ঠাকুরগাঁও জেলার ৮০ ভাগ মানুষই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি কাজের উপর নির্ভরশীল। একসময় এই জেলার মানুষের প্রধান উৎপাদনকারী ফসল ছিল ধান, গম, পাট। বিগত কয়েক বছর এসব উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় তা থেকে অনেক কৃষক মুখ ফিরিয়ে নিয়েছে।
ইতোমধ্যে জেলায় সবজি চাষে বিপ্লব ঘটিয়েছেন কৃষক। লাল শাক, পুঁই শাক, পালং শাক, লাউ শাক, বুত্তা শাক, দারা শাক, মূলা শাক ও কলমি শাক আর করলা, বেগুন, বরবটির চাষ তুলনামূলক বেশিই হয়ে থাকে এ জেলায়। সবজি চাষ করেই স্বাবলম্বী হয়েছে অনেক পরিবার। তাই নিজের জমি না থাকলেও অন্যের জমি বর্গা নিয়ে হলেও শাক-সবজি চাষ করেন এখানকার চাষিরা।
জেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, সারা গ্রাম জুড়ে শুধুই সবজির ক্ষেত। আর এসব ক্ষেত-খামারে ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষাণ-কৃষাণীরা।
এখানকার সবজি চাষিরা জানান, তারা বরাবরই শাক-সবজি চাষ করে আসছেন। এতে তারা সফলও। তাদের মতামত, সরকারি সংশ্লিষ্ট সংস্থাগুলো যদি তাদের চাষকৃত শাক-সবজির উৎপাদন বাড়াতে আর একটু সতর্ক নজর রাখে তাহলে আরও সফল ও লাভবান হওয়া সম্ভব।
খোঁজ নিয়ে জানা যায়, ২০ বছর আগে আলোচিত নারগুন গ্রামের কৃষকরা সবজি চাষ শুরু করেন। যারা জমিহীন ও কর্মহীন ছিল, অভাব ছিল মাথা সমান- তারাই এমন আবাদে মন দেন। পরবর্তীতে তাদের সাফল্য দেখে আরো অনেকেই সবজি আবাদ করে এখন স্বচ্ছল। এখন নারগুন গ্রামের সবজি ফলন দেখলে যে কারোর মন ভরে যায়।
উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে এই কার্তিকেই পুরো শীতের আমেজ। ফলে শীতের সবজির আবাদ এখানের চারদিকে। ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি কুমড়া ও চাল কুমড়া, ঢেঁড়স, শসা, করলা, ডাটা, মিষ্টি আলু, পটল, কাকরোল, চিঁচিঙ্গা, বড়বটি, গাজর, মুলা, শালগম, কলা, বেগুনসহ নানান জাতের সবজি চাষে ব্যস্ততার মধ্য দিয়ে দিন পার করছেন এখানের চাষিরা।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ে গত বছরে সবজি আবাদ হয় ৫ হাজার ৪ শত হেক্টর। আর এ বছর সবজি আবাদ হয়েছে ৭ হাজার ২৪৮ হেক্টর। গত বছরের তুলনায় এবছর সবজির আবাদ অনেক বেড়েছে।