ঢাকাMonday , 28 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নৈশকোচ ট্রলির সংঘর্ষে চালক-সহকারী নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রংপুরের মিঠাপুকুরে নৈশকোচের সাথে পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষে পাওয়ার ট্রলির চালক ও চালকের সহকারী নিহত হয়েছেন।
রোববার রাত ১২টার দিকে মিঠাপুকুরের বলদীপুকুরে রংপুর ডেইরি মিল্ক কারখানার সামনে ঢাকা-রংপুর মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রলি চালক মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের কৃষ্ণপুর তেঁতুলবাড়ী গ্রামের খায়রুজ্জামান তুফানের ছেলে রফিকুল ইসলাম (২৮) এবং চালকের সহকারী জিয়ারুল ইসলাম ভূট্টোর ছেলে সাবু মিয়া (১৮)।
বড় দরগাহ্ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, রাত ১২টার দিকে রংপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের এক এসি নৈশকোচ মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর বাস্ট‌্যান্ডের কাছে রংপুর ডেইরি মিল্ক কারখানার সামনে পৌঁছামাত্র মিঠাপুকুর থেকে রংপুরগামী অপর একটি স্যালোমেশিন চালিত পাওয়ার ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে পাওয়ার ট্রলিতে থাকা রফিকুল ইসলাম এবং সাবু মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় সাহস মিয়া নামে এক শ্রমিক আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোয়াজ্জেম হোসেন আরও জানান, দুর্ঘটনা কবলিত নৈশকোচটি আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার লাশ দুটি দাফন করা হয়েছে বলে পরিবার সূত্রে নিশ্চিত হওয়া গেছে।