ঢাকাSaturday , 26 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়াবাসহ স্ত্রী-শ্যালিকা গ্রেপ্তার, দুলাভাই হাওয়া

Link Copied!

বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলীতে লঞ্চ থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীর স্ত্রী-শ্যালিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে মাদক ব্যবসায়ী মিজানুর।
শনিবার সকাল ৭টার দিকে ঢাকা থেকে তারা এমভি ইয়াদ লঞ্চে আমতলীতে এলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
তারা আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের জনৈক খালেক হাওলাদারের মেয়ে। পুলিশ দুই বোনের কাছ থেকে ৫৯০ পিস ইয়াবা উদ্ধার করেছে।
আমতলী থানার ওসি আবুল বাশার জানিয়েছেন, গোপন সংবাদে এসআই ফয়সালের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ ওই দুই বোনকে আটক করে।
দুই বোনের বড় বোন (২২) বিবাহিত। তার স্বামী মিজানুর রহমান পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের বাসিন্দা। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
আমতলী থানার এসআই ফয়সাল জানিয়েছেন, মিজানুর তার স্ত্রী ও শ্যালিকাকে (১৬) দিয়ে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালাচ্ছে। মিজান ওই লঞ্চে ছিল। অভিযানের সময় স্ত্রী ও শ্যালিকাকে রেখে কৌশলে সে পালিয়ে গেছে। ইয়াবাগুলো তিনটি জিপার প্যাকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা হয়েছিল।
আমতলী থানার ওসি আবুল বাশার জানিয়েছেন, তাদের দুই বোনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।