ঢাকাSaturday , 26 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় তিন পুলিশ সদস্যসহ আহত ৪

Link Copied!

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ চারজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার সকালে কুলাউড়ার ব্রাহ্মণবাজারের সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- কুলাউড়া থানার এএসআই মো. এরশাদ আলী (৩২), কনস্টেবল জাকারিয়া আহমদ (২৫), কনস্টেবল সজল মিয়া (৩০) এবং সিএনজি অটোরিকশার চালক আল আমিন (২৫)। এ ঘটনায় ট্রাকচালক ফখরুল ইসলাম (২৫) ও তার সহকারী কামাল হোসেনকে (২১) আটক এবং ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে কুলাউড়া থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাদেরকে সিলেটের ওসমানী হাসপাতালে নেয়া হয়।
কুলাউড়া থানার এসআই দিদার উল্ল্যাহ জানান, এএসআই এরশাদ আলীর নেতৃত্বে রাতের ডিউটি শেষে সিএনজি অটোরিকশাযোগে পুলিশ সদস‌্যরা থানায় ফিরছিলেন। পথে দ্রুতগ্রামী একটি ট্রাক তাদের গাড়িকে ধাক্কা দিলে অটোরিকশার চালকসহ তারা গুরুতর আহত হন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, এ ঘটনায় ট্রাকের চালক ও হেল্পারকে আটক করা হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।