নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে নারীদের উত্ত্যক্তকারী গ্যাং স্টার গ্রুপের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র্যার-১১ এর সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন, আলামিন, রফিক, আবির, ইমরান, আবির হোসেন, রুবেল ও মামুন হোসেন ওরফে শাওন।
বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, ভোরে গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, দুটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, দুটি চাকু উদ্ধার করা হয়।
তিনি জানান, তারা দীর্ঘ দিন ওই এলাকার নারী পোশাক কর্মীদের উত্ত্যক্ত, ছিনতাই, চাদাঁবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিলেন।

