ঢাকাThursday , 24 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এক যুবককে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহষ্পতিবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী দুই আসামির উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার দমদমা গ্রামের মিরাজ উদ্দিন বিশ্বাসের ছেলে ইয়ার আলী (৪৮), মৃত সুরুজ আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৩) এবং পলাতক আসামি বাগুলাট গ্রামের নিয়ামত আলীর ছেলে রেজাউল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৩ মার্চ রাতে বৈদ্যুতিক মিস্ত্রী আলম শেখকে আসামিরা নারীঘটিত কারণে পূর্বশত্রুতার জেরে শ্বাসরোধ ও গলাকেটে হত্যা করে। পর দিন সকালে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী সবুরা খাতুন বাদী হয়ে চার জনের বিরুদ্ধে কুমারখালী থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ২০১৪ সালের ১৭ এপ্রিল আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী জানান, আসামি মোছা: কাজল রেখার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন বিজ্ঞ আদালত।