ঢাকাWednesday , 23 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

Link Copied!

ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কলেজছাত্র শিহাব হাসান (২০) হত্যা মামলার রায়ে ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার বিকেলে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক এহসানুল হক রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত‌্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন. মোফাজ্জল, ইলিয়াস, মামুন, মোস্তফা কামাল ওরফে মন্তু, পলাশ, জজ মিয়া, খোকন, সবুজ, আনোয়ার, সোহাগ ও আলম।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী হাসিম উদ্দিন বলেন, গফরগাঁও উপজেলার দীঘিরপাড় গ্রামের ফজলুল হকের ছেলে ও গুরুদয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র শিহাব হাসান ২০১২ সালের ১৯ অক্টোবর বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর পরের দিন সকাল পর্যন্ত ফেরেনি।
২১ অক্টোবর বিকেল ৩টার দিকে মোবাইল ফোনে শিহাবের মা সেলিনা খাতুনকে জানানো হয়, তার ছেলের মরদেহ পাগলা থানাধীন গলাকাটা বাজারের উত্তরপাশে ব্রহ্মপুত্র নদের তীরে পাওয়া গেছে। এ ঘটনায় ২৩ অক্টোবর তিনি পাগলা থানায় পূর্বশত্রুতার জেরে শিহাবকে হত্যার অভিযোগে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
দণ্ডপ্রাপ্তা আসামিদের মধ‌্যে ইলিয়াস, আনোয়ার ও আলম পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।