ঢাকাWednesday , 23 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

Link Copied!

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চতুর্থ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাসুদ গোলদার একই গ্রামের জাকির গোলদারের ছেলে।
এর আগে মঙ্গলবার সকালে মাদ্রাসা যাওয়ার পথে চর এলাকার নির্জন জায়গায় বখাটে মাসুদ ওই ছাত্রীর মুখ চেপে ধরে ধর্ষণ করেন। এ ঘটনায় রাতে ছাত্রীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, স্থানীয় আল জামিয়া মোহাম্মদীয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণিতে পড়ে ওই ছাত্রী। সে প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে মাদ্রাসা যাওয়ার পথে ধর্ষিত হয়। পরে মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মাসুদ পালিয়ে যায়। স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে ইউপি চেয়ারম্যানের কার্যালয় নিয়ে যায়। পরে চেয়ারম্যানের পরামর্শে থানা পুলিশের মাধ্যমে চিকিৎসা ও আইনগত ব্যবস্থা নেয়া হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাসুদ গোলদারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।