ঢাকাMonday , 21 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ সেজে প্রতারণা করতে গিয়ে..

Link Copied!

সাভার সংবাদদাতা : সাভারের আশুলিয়ায় পুলিশ সেজে প্রতারণার করতে গিয়ে দুই যুবককে আটকে রাখেন স্থানীয় লোকজন। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
সোমবার সকালে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন- পিরোজপুর জেলার ভেন্ডারিয়া থানার এতালিয়া গ্রামের হাবিব হাওলাদারের ছেলে ইদ্রিস হাওলাদার (৩৬) ও ফরিদপুর জেলার নগরকান্দা থানার বাগবাড়ি গ্রামের শেখ শাহ আলমের ছেলে শিপন মিয়া (২৪)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মেহেদী হাসান জানান, সকালে আশুলিয়ার ভাদাইল এলাকায় পুলিশ পরিচয়ে প্রতারণাকালে দুই ব্যক্তিকে আটকে রাখে স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের করে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসবাদে আটকরা পুলিশ পরিচয়ে প্রতারণার কথা স্বীকার করেছেন। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।